ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ও ছিনতাই, থানায় লিখিত অভিযোগ ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরকৃত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, ইটবোঝাই ট্রাকের হেলপার আহত ধামরাইয়ে ২৩৫ পূজা মণ্ডপে সরকারি চাল, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধামরাইয়ে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

​নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ধামরাইয়ের ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের শীর্ষ প্রশাসন ও পুলিশ কর্মকর্তাবৃন্দ।

আজ রবিবার (১৮ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১২টায় উপজেলার ঐতিহ্যবাহী যাত্রাবাড়ী পূজামণ্ডপ এবং মাধব মন্দির সংলগ্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

এছাড়া উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মণ্ডপ পরিদর্শনকালে অতিথিরা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। মণ্ডপের আলোকসজ্জা, সার্বিক প্রস্তুতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।

পরে বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশের প্রতিটি ধর্মীয় উৎসব আমরা সবাই মিলে আনন্দঘন পরিবেশে পালন করে আসছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিরাপত্তা প্রসঙ্গে শীর্ষ কর্মকর্তারা জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ, আনসার, ডিবি, বিজিবিসহ মোট ৭টি বাহিনীর যৌথ সমন্বয়ে একটি সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এর ফলে পুণ্যার্থী ও দর্শনার্থীরা নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে তাঁদের এই প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পারবেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

নিউজটি শেয়ার করুন

১০:৫৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬