
নিজস্ব প্রতিনিধি, নাজমুল আলম মাসুদ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ) প্রতীকের আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিনের পক্ষে ভোট চাচ্ছেন ৯ নং ওয়ার্ডের নারী-পুরুষ কর্মীরা। আজ সোমবার( ৯ ফেব্রুয়ারী) প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ধানের শীষের প্রচারণা।
আজ বিকেলে ধামরাই পৌর সভার ৯ নং ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটি গ্রামেই বিকেল থেকে রাত পর্যন্ত চলছে এ প্রচার প্রচারণা । ধামরাই পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদারের নেতৃত্বে ও পৌর বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাইফুর রহমান সুমন, শ্রম্ বিষয়ক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি, মোঃ আলমগীর হোসেন, যুব-বিষয়ক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি, হুমায়ূন আহমেদ রোমান, ৯ নং ওয়ার্ড সভাপতি আফতাব উদ্দিন আতা, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, আব্দুল খালেক, পৌর যুবদল নেতা আমিনুল ইসলাম সবুজ ও তাহের সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে ধামরাই পৌরসভার ৯নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের প্রচার প্রচারণা করেন।
ইঞ্জিনিয়ার মারুফ সিকদার বলেন, বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, সারা ধামরাইয়ে ধানের শীষের জোয়ার বইছে। ধানের শীষের বিজয় হবেই।ধামরাই থেকে চাঁদাবাজ সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ 











