ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা শুরু ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি, আদনান, সাধারণ সম্পাদক, মোঃ রাজিউল হাসান পলাশ ধামরাইয়ে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও ছিনতাই, গ্রেপ্তার ৪ ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, আলোচনা সভা ও ঋণ বিতরণ ধামরাইয়ে মাদক, জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত ​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ধামরাইয়ে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি
নোটিশ :

ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা, স্ট্রোক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

ঢাকার ধামরাইয়ের রূপনগর এলাকায় মদ খাওয়া নিয়ে বিরোধের জেরে সাবু (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শশুর ও শ্যালক সহ তিন সহযোগীদের বিরুদ্ধে। তবে ঘটনাটি ধামাচাপা দিতে নিহতের স্ত্রী এটিকে স্ট্রোকজনিত মৃত্যু বলে দাবি করায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (ঈদের) রাতে মদ খাওয়া নিয়ে সাবুর সাথে তার স্ত্রী,শশুর ও শ্যালক সহ তাদের সঙ্গীদের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শশুর ও শ্যালক সহ তার সহযোগীরা মিলে সাবুকে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়লে তাকে দ্রুত সাভারের একটি বেসরকারি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু ঢাকা মেডিকেলে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর মরদেহ বাড়িতে আনা হলে এলাকাবাসী মৃত্যুর কারণ জানতে চান। এসময় নিহতের স্ত্রী সবাইকে জানান যে, তার স্বামী অতিরিক্ত মদ পান করে স্ট্রোক করে মারা গেছেন। তবে সাবুর শরীরে আঘাতের চিহ্ন দেখে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। অভিযোগ উঠেছে, নিজের বাবা ও ভাই সহ তার সঙ্গীদের বাঁচাতে নিহতের স্ত্রী এই মিথ্যা তথ্য দিচ্ছেন। এলাকাবাসী এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন।এ নিয়ে এলাকাবাসীর হত্যার সঠিক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

খবর পেয়ে পুলিশের এস,আই,এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলেই বোঝা যাবে এটি মারধরের কারণে মৃত্যু নাকি স্বাভাবিক স্ট্রোক। যদি আঘাতের চিহ্ন পাওয়া যায়, তবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় সাবুর শ্বশুর ও শালা সহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা, স্ট্রোক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা স্ত্রীর

আপডেট সময় ১২:০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬