ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে দীর্ঘদিন পর কারামুক্ত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকসেদ ২৮ বছর বয়সেই বিলাসবহুল বাড়ি ও কোটি কোটি টাকার সম্পত্তি, বারখাইন ইউনিয়নে প্রশ্নবিদ্ধ সাদ্দাম হোসেনের সম্পদের উৎস, ক্ষুব্ধ এলাকাবাসী ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ধামরাইয়ে খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে জিরো টলারেন্সের কঠোর হুঁশিয়ারি ধামরাইয়ে বালু তোলার ড্রেজারে ডাকাতি, পাইপগান ও বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ৬ ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ২, আহত ১ ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
নোটিশ :

ধামরাইয়ে রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

ঢাকার ধামরাইয়ে মেধাবী শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসী।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে বারোটার দিকে ধামরাই উপজেলা চত্ত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল নিয়ে ধামরাই বাজার প্রদক্ষিণ করেন।

মানববন্ধন বক্তারা বলেন, মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিশু রামিসাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ফলে সারা দেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধ বেড়েই চলেছে।

স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ আরো বলেন, ‘অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণেই অপরাধপ্রবণতা বাড়ছে। আজ নারী ও শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। আমরা শিশু রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে প্রকাশ্যে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

অন্যথায় সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ার দেন বক্তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আনোয়ার জাহিদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি,ধামরাই পৌর বিএনপি। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির এসিস্টেন্ট ডিরেক্টর মো. ওয়াহিদুজ্জামান, ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ডানার সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সদস্য আরিফুর রহমান জুয়েলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ধামরাইয়ে দীর্ঘদিন পর কারামুক্ত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকসেদ

ধামরাইয়ে রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৮:৩৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬