ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা শুরু ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি, আদনান, সাধারণ সম্পাদক, মোঃ রাজিউল হাসান পলাশ ধামরাইয়ে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও ছিনতাই, গ্রেপ্তার ৪ ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, আলোচনা সভা ও ঋণ বিতরণ ধামরাইয়ে মাদক, জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত ​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ধামরাইয়ে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি
নোটিশ :

অসাধু মাটি ব্যবসায়ীদের কবলে ঢাকা-আরিচা মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা সংলগ্ন কেলিয়া ব্রিজ এলাকায় গভীর রাতে মহাসড়কের ওপর বিপুল পরিমাণ মাটি ফেলে রাস্তা অবরোধ করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। মরণ ফাঁদে পরিণত হয় ঢাকা-আরিচা মহাসড়ক।  এতে মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র কোনো অসৎ উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে পরিকল্পিতভাবে মহাসড়কের ওপর স্তূপ করে মাটি ফেলে রেখে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা।

​ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান-এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল, পুলিশ সদস্যরা এবং মাটি বহনকারী ট্রাকের শ্রমিকরা যৌথভাবে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর রাস্তা থেকে মাটি সরিয়ে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

​স্টেশন অফিসার আল আমিন খান জানান, রাত ২টা ৫০ মিনিটের দিকে কেলিয়া ব্রিজের ওপর মাটি ফেলে মহাসড়ক পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, কোনো অসাধু চক্র অসৎ উপায় অবলম্বন বা বড় ধরনের কোনো অঘটন ঘটানোর লক্ষ্যেই এই কাজ করেছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
​বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখবেন প্রশাসন।

তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা এর আগেও বহুবার ঘটেছে। এসব মাটি ব্যবসায়ীদের জন্য ঢাকা-আরিচা মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছে বাসট্রাক সহ বিভিন্ন যানবাহন। অকালে ঝরে যাচ্ছে নিষ্পাপ মানুষের প্রাণ। তাই এ সমস্ত মাটি খেকুদের হাত থেকে নিষ্পাপ প্রাণ গুলো বাঁচাতে মাটির গাড়িগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছেন। মাটির ব্যবসায়ীদের মাটির ব্যবসা বন্ধ করতে পারলে হয়তোবা নিষ্পাপ প্রাণ গুলো বেঁচে যাবে। মহাসড়কের মাটি ব্যবসায়ীদের জন্য মহাসড়কের দুর্ঘটনা শিকার হচ্ছে বহু যানবাহন। তাই প্রশাসনসহ সকলের ঐক্যবদ্ধভাবে এই অবৈধ মাটির ব্যবসা বন্ধ করা উচিত বলে মনে করেন তিনি।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

অসাধু মাটি ব্যবসায়ীদের কবলে ঢাকা-আরিচা মহাসড়ক

আপডেট সময় ০৫:৪০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬