ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে দীর্ঘদিন পর কারামুক্ত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকসেদ ২৮ বছর বয়সেই বিলাসবহুল বাড়ি ও কোটি কোটি টাকার সম্পত্তি, বারখাইন ইউনিয়নে প্রশ্নবিদ্ধ সাদ্দাম হোসেনের সম্পদের উৎস, ক্ষুব্ধ এলাকাবাসী ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ধামরাইয়ে খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে জিরো টলারেন্সের কঠোর হুঁশিয়ারি ধামরাইয়ে বালু তোলার ড্রেজারে ডাকাতি, পাইপগান ও বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ৬ ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ২, আহত ১ ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
নোটিশ :

ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ

​নিজস্ব প্রতিবেদক,নাজমুল আলম মাসুদ।

​ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। গত মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
​মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এবং জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী সরকার জনস্বার্থে এই নিয়োগ প্রদান করেছে। ইয়াসিন ফেরদৌস মুরাদ পূর্ণকালীন প্রশাসক হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হবেন।

​ইয়াসিন ফেরদৌস মুরাদ ঢাকা জেলার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামের বাসিন্দা। তিনি বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষক মির্জা ইয়ার হোসেনের পুত্র। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ঢাকা জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং একাধিকবার কারাবরণ করেছেন।

​উল্লেখ্য, একই দিনে ঢাকা ছাড়াও গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুরসহ মোট ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ১৫ মার্চ দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার। ​তার এই নিয়োগের খবর ছড়িয়ে পড়লে ঢাকা জেলা ও ধামরাইয়ের রাজনৈতিক মহলে খুশির আমেজ লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, তার বলিষ্ঠ নেতৃত্বে ঢাকা জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ধামরাইয়ে দীর্ঘদিন পর কারামুক্ত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকসেদ

ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ

আপডেট সময় ০৭:০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬