ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে দীর্ঘদিন পর কারামুক্ত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকসেদ ২৮ বছর বয়সেই বিলাসবহুল বাড়ি ও কোটি কোটি টাকার সম্পত্তি, বারখাইন ইউনিয়নে প্রশ্নবিদ্ধ সাদ্দাম হোসেনের সম্পদের উৎস, ক্ষুব্ধ এলাকাবাসী ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ধামরাইয়ে খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে জিরো টলারেন্সের কঠোর হুঁশিয়ারি ধামরাইয়ে বালু তোলার ড্রেজারে ডাকাতি, পাইপগান ও বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ৬ ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ২, আহত ১ ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
নোটিশ :

ধামরাইয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

জনসাধারণের দোরগোড়ায় সহজে, দ্রুত এবং হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দিতে ঢাকার ধামরাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়।

আজ মঙ্গলবার সকালে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে রঙিন বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী তিন দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম।
সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা এস, এম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই মেলার মূল উদ্দেশ্য হলো কোনো ধরনের ভোগান্তি ও হয়রানি ছাড়াই সাধারণ মানুষকে দ্রুত ভূমিসেবা প্রদান করা। মেলায় আগত দর্শনার্থীরা ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সরাসরি তথ্য ও সহায়তা নিতে পারবেন।সর্বশেষ বর্ণাঢ্য র‍্যালি দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করেন।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ধামরাইয়ে দীর্ঘদিন পর কারামুক্ত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকসেদ

ধামরাইয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

আপডেট সময় ০৫:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬