ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত ধামরাইয়ে দীর্ঘদিন পর কারামুক্ত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকসেদ ২৮ বছর বয়সেই বিলাসবহুল বাড়ি ও কোটি কোটি টাকার সম্পত্তি, বারখাইন ইউনিয়নে প্রশ্নবিদ্ধ সাদ্দাম হোসেনের সম্পদের উৎস, ক্ষুব্ধ এলাকাবাসী ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ধামরাইয়ে খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে জিরো টলারেন্সের কঠোর হুঁশিয়ারি ধামরাইয়ে বালু তোলার ড্রেজারে ডাকাতি, পাইপগান ও বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ৬ ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ২, আহত ১
নোটিশ :

ধামরাইয়ে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

ধামরাইয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি পুষ্টির উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আনার লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস ২০২৬। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়।

আজ ১৯ মে (মঙ্গলবার) ধামরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধামরাই আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৩ ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি, ঢাকা)-এর উপপরিচালক কৃষিবিদ সৈয়দ তানভীর আহমেদ এবং অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ রিদওয়ান আহমেদ রাফি।

ধামরাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরিফুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আল মামুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি খাতের আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরিতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই কৃষিব্যবস্থা গড়ে তুলতে এই ধরণের কংগ্রেস স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি কর্মকর্তা এবং বিপুল সংখ্যক স্থানীয় কৃষক উপস্থিত ছিলেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

ধামরাইয়ে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৫২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬