ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত ধামরাইয়ে দীর্ঘদিন পর কারামুক্ত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকসেদ ২৮ বছর বয়সেই বিলাসবহুল বাড়ি ও কোটি কোটি টাকার সম্পত্তি, বারখাইন ইউনিয়নে প্রশ্নবিদ্ধ সাদ্দাম হোসেনের সম্পদের উৎস, ক্ষুব্ধ এলাকাবাসী ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ধামরাইয়ে খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে জিরো টলারেন্সের কঠোর হুঁশিয়ারি ধামরাইয়ে বালু তোলার ড্রেজারে ডাকাতি, পাইপগান ও বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ৬ ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ২, আহত ১
নোটিশ :

ধামরাইয়ের জমি দখলের পাঁয়তারা, বাধা দেওয়ায় বৃদ্ধকে প্রাণনাশের হুমকি

​স্টাফ রিপোর্টার, আব্দুল হামিদ।

ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক প্রবাসীর বসতবাড়ির জমি জোরপূর্বক দখলচেষ্টা এবং বাধা দেওয়ায় এক বৃদ্ধকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের পাইছাইল গ্রামে এই ঘটনা ঘটে। ​এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে নূরুন্নাহার (৩১) বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন, পাইছাইল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ১. মোঃ জয়ধর আলী (৫৮) ও ২. মোঃ কুব্বত আলী (৫০), মোঃ কুব্বত আলীর ছেলে আবু বকর সিদ্দিক (২৭), এবং একই গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে ৪. রফিকুল ইসলাম (২৬) ও ৫. রমিজুল ইসলাম (২৮)।

​লিখিত অভিযোগে নূরুন্নাহার উল্লেখ করেন, বিবাদীগণ দীর্ঘদিন ধরে তার বসতবাড়ির সম্পত্তির পূর্বাংশ জোরপূর্বক জবরদখল করার পাঁয়তারা করে আসছিল। এতে বাধা দিলে নূরুন্নাহার ও তার পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি দেওয়া হতো। এই বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের একাধিকবার জানিয়েও কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগী পরিবার। ​এরই ধারাবাহিকতায় গত ১০ জুন ২০২৬ তারিখ বিকেল অনুমান ৫.০০ ঘটিকায় অভিযোগপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নূরুন্নাহারের পিতা বৃদ্ধ মোঃ নান্নু বেপারী (৬৫) পাইছাইল জামে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা বিবাদীগণ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার পথরোধ করে।

​অভিযোগে আরও বলা হয়, বিবাদীগণ বৃদ্ধ নান্নু বেপারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারমুখী হয়ে তেড়ে আসে। এবং দাবি করা জমি ছেড়ে না দিলে তাকেসহ পরিবারের সকল সদস্যকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

​ঘটনার পর স্থানীয় মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয় বলে বাদী জানান। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের কাছে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

​ধামরাই থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

ধামরাইয়ের জমি দখলের পাঁয়তারা, বাধা দেওয়ায় বৃদ্ধকে প্রাণনাশের হুমকি

আপডেট সময় ১২:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬