ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ধামরাইয়ে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি ধামরাইয়ে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ ​ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবি ধামরাইয়ে পোল্ট্রি খামারিদের মানববন্ধন ধামরাইয়ে স্নুটেক্স লিমিটেড ও খাল খনন কাজ পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ধামরাইয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে জব ফেয়ার-২০২৬ এর শুভ উদ্বোধন ​ফেসবুকে ছড়ানো আকুতি ছুঁয়ে গেল মন, ধামরাইয়ে অসুস্থ শিশুর দেবদূত হয়ে পাশে বিএনপি নেতা অভি ধামরাই আলাদীনস্ ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন, সেবার নতুন দিগন্ত ধামরাই সরকারি কলেজে বরাদ্দকৃত দুটি বি,আর,টি,সি দ্বিতল বাস উদ্বোধন ধামরাইয়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন
নোটিশ :

ধামরাই সরকারি কলেজে বরাদ্দকৃত দুটি বি,আর,টি,সি দ্বিতল বাস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

দীর্ঘ ৫৪ বছরের অপেক্ষার অবসান। অবশেষে নিজস্ব পরিবহন সুবিধা পেল ধামরাই সরকারি কলেজ। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে কলেজটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বিআরটিসির দুটি দ্বিতল বাস।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন।সভাপতিত্ব করেন, প্রফেসর মোঃ ইফতেখার মাহমুদ,অধ্যক্ষ ধামরাই সরকারি কলেজ। এ সময় আরও উপস্থিত ছিলেন, মোঃ আল মামুন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। মোঃ রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। মোঃ শহিদুল ইসলাম, ওসি তদন্ত, ধামরাই থানা। আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা বিএনপি। মোঃ আতিকুর রহমান আতিক,ভারপ্রাপ্ত সভাপতি, ধামরাই পৌর বিএনপি। মোঃ আনোয়ার তালুকদার জাহিদ, সহ-সভাপতি, ধামরাই পৌর বিএনপি। মোঃ আশিকুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপি। ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি। উদ্বোধনের পর বাস দুটি ধামরাই কলেজ থেকে কাওয়ালীপাড়া এবং ধামরাই কলেজ থেকে জিরানী রুটে চলাচল শুরু করে। নতুন বাস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা বলছেন, দূর-দূরান্ত থেকে কলেজে আসা-যাওয়ার কষ্ট অনেকটাই কমবে। একই সঙ্গে যাতায়াত ব্যয়ও সাশ্রয় হবে।

ধামরাই সরকারি কলেজের প্রফেসর মোঃ ইফতেখার মাহমুদ বলেন, পরিবহন সংকটের কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অংশ নিতে নানা সমস্যার মুখোমুখি হতো। নতুন বাস সেবা চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই দূর হবে।শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ভবিষ্যতে আরও পরিবহন সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে তিনি।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তন ঘটছে। আগামী দিনগুলোতে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ​ধামরাইয়ের শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি বলেন, ইতিমধ্যেই বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
​বক্তব্য শেষে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে ধামরাই সরকারি কলেজের জন্য দুটি বিআরটিসি দ্বিতল বাসের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ধামরাই সরকারি কলেজে বরাদ্দকৃত দুটি বি,আর,টি,সি দ্বিতল বাস উদ্বোধন

আপডেট সময় ১২:২৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬