ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ধামরাইয়ে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি ধামরাইয়ে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ ​ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবি ধামরাইয়ে পোল্ট্রি খামারিদের মানববন্ধন ধামরাইয়ে স্নুটেক্স লিমিটেড ও খাল খনন কাজ পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ধামরাইয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে জব ফেয়ার-২০২৬ এর শুভ উদ্বোধন ​ফেসবুকে ছড়ানো আকুতি ছুঁয়ে গেল মন, ধামরাইয়ে অসুস্থ শিশুর দেবদূত হয়ে পাশে বিএনপি নেতা অভি ধামরাই আলাদীনস্ ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন, সেবার নতুন দিগন্ত ধামরাই সরকারি কলেজে বরাদ্দকৃত দুটি বি,আর,টি,সি দ্বিতল বাস উদ্বোধন ধামরাইয়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন
নোটিশ :

ধামরাইয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে জব ফেয়ার-২০২৬ এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

ঢাকার ধামরাইয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (SDI) এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় দিনব্যাপী জব ফেয়ার-২০২৬ চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। ধামরাইয়ের সূতিপাড়া বৈশাইলস্থ এসডিআই-আইটিসি চত্বরে ফিতা কেটে এবং কেক কাটার মাধ্যমে এই জব ফেয়ারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) মোঃ আল মামুন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিকেএসএফ এর প্রোগ্রাম ম্যানেজার জনাব বিল্লাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এসডিআই (SDI) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব সামছুল হক।আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা প্রশাসক মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ ও ধামরাই সহকারী ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহম্মেদ রাফি।

​উদ্বোধনকালে অতিথিরা বলেন, অনগ্রসর ও অনানুষ্ঠানিক খাতের যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই ধরণের চাকরি মেলা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করবে। চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের এই উদ্যোগ ধামরাইয়ের বেকারত্ব দূরীকরণে বড় অবদান রাখবে।

​মেলায় বিভিন্ন নামী-দামী প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে অংশ নেয়, যেখানে স্থানীয় চাকরিপ্রার্থীরা সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার এবং সাক্ষাৎকারের সুযোগ পান। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় এসডিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী উপস্থিত ছিলেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ধামরাইয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে জব ফেয়ার-২০২৬ এর শুভ উদ্বোধন

আপডেট সময় ০৯:৩২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬