ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে দীর্ঘদিন পর কারামুক্ত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকসেদ ২৮ বছর বয়সেই বিলাসবহুল বাড়ি ও কোটি কোটি টাকার সম্পত্তি, বারখাইন ইউনিয়নে প্রশ্নবিদ্ধ সাদ্দাম হোসেনের সম্পদের উৎস, ক্ষুব্ধ এলাকাবাসী ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ধামরাইয়ে খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে জিরো টলারেন্সের কঠোর হুঁশিয়ারি ধামরাইয়ে বালু তোলার ড্রেজারে ডাকাতি, পাইপগান ও বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ৬ ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ২, আহত ১ ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
নোটিশ :

ধামরাই আলাদীনস্ ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন, সেবার নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

ধামরাই ও পার্শ্ববর্তী এলাকার সর্বসাধারণের জন্য উন্নত চিকিৎসা সেবা হাতের নাগালে পৌঁছে দিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো আলাদীনস্ ডায়াবেটিক সেন্টার। এখন থেকে মানিকগঞ্জ ডায়াবেটিক সেন্টারের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত ধামরাইয়ের এই সেন্টারে রোগী দেখবেন, যার ফলে স্থানীয় রোগীদের আর কষ্ট করে দূরে যেতে হবে না।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

​উদ্বোধনকালে বক্তারা বলেন, ধামরাইবাসীর দীর্ঘদিনের একটি বড় দাবি ছিল স্থানীয় পর্যায়ে উন্নত ডায়াবেটিস চিকিৎসার সুযোগ সৃষ্টি করা। আলাদীনস্ ডায়াবেটিক সেন্টার ও জেনারেল হাসপাতালের এই উদ্যোগের ফলে এখন থেকে সাধারণ ও অসহায় মানুষ নিজ এলাকাতেই সাশ্রয়ী মূল্যে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা পাবেন।

​প্রধান অতিথি, মোঃ তমিজ উদ্দিন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন। সেন্টারের কর্তৃপক্ষ জানান, উদ্বোধনের পর থেকেই অত্যন্ত আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে ডায়াবেটিস পরীক্ষা, পরামর্শ এবং অন্যান্য জেনারেল চিকিৎসা সেবা চালু করা হয়েছে। ​ধামরাইয়ের সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এই সেন্টারের মাধ্যমে এলাকার স্বাস্থ্য খাতের এক অভূতপূর্ব উন্নয়ন ঘটবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ধামরাইয়ে দীর্ঘদিন পর কারামুক্ত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকসেদ

ধামরাই আলাদীনস্ ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন, সেবার নতুন দিগন্ত

আপডেট সময় ১১:৩০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬