ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ধামরাইয়ে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি ধামরাইয়ে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ ​ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবি ধামরাইয়ে পোল্ট্রি খামারিদের মানববন্ধন ধামরাইয়ে স্নুটেক্স লিমিটেড ও খাল খনন কাজ পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ধামরাইয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে জব ফেয়ার-২০২৬ এর শুভ উদ্বোধন ​ফেসবুকে ছড়ানো আকুতি ছুঁয়ে গেল মন, ধামরাইয়ে অসুস্থ শিশুর দেবদূত হয়ে পাশে বিএনপি নেতা অভি ধামরাই আলাদীনস্ ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন, সেবার নতুন দিগন্ত ধামরাই সরকারি কলেজে বরাদ্দকৃত দুটি বি,আর,টি,সি দ্বিতল বাস উদ্বোধন ধামরাইয়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন
নোটিশ :

​ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবি ধামরাইয়ে পোল্ট্রি খামারিদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

ঢাকার ধামরাইয়ে ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় পোল্ট্রি খামারিরা। আজ ২৯শে জুন (২০২৬) সোমবার সকালে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার কচমচে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

​ধামরাই পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন অঞ্চলের শতাধিক ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারি অংশ নেন।

​মানববন্ধনে পোল্ট্রি খামারির সভাপতি আনোয়ার হোসেন বলেন, বর্তমান বাজারে পোল্ট্রি খাদ্যের (ফিড) দাম ও ওষুধের মূল্য অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। কিন্তু সেই তুলনায় পাইকারি বাজারে ডিম ও মুরগির সঠিক মূল্য পাচ্ছেন না প্রান্তিক খামারিরা। ফলে ধামরাইয়ের অনেক খামারি দিন দিন লোকসানের মুখে পড়ছেন এবং অনেকেই খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন।
​খামারিদের দাবি, পোল্ট্রি শিল্পের এই সংকটময় অবস্থা থেকে উত্তরণের জন্য অবিলম্বে ডিম ও মুরগির ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে এবং পোল্ট্রি ফিডের বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় এই অঞ্চলের পোল্ট্রি শিল্প বড় ধরনের হুমকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

মানববন্ধনে পোল্ট্রি খামারির সাধারন সম্পাদক খোকন আহমেদ ​প্রান্তিক এই খামারিদের রক্ষার্থে এবং দেশের প্রোটিনের চাহিদা সচল রাখতে সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির নেতৃবৃন্দুরা।

এই মানববন্ধনে কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুজন মাহমুদ বলেন, ডিম ও মুরগির ন্যায্য মূল্য না দিলে এই খামারিরা সব খামার বন্ধ করে দিতে হবে। এরা লোন করে ঋণের মাধ্যমে এই খামারগুলো দীর্ঘ ছয় মাস ধরে পরিচালনা করে আসছে। এদের পক্ষে আর এভাবে খামার চালানো সম্ভব না। তাই তারা ঢাকা-আরিচা মহাসড়কে ডিম ভেঙে এই মানববন্ধন করেন। তাই খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী খামারীরা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

​ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবি ধামরাইয়ে পোল্ট্রি খামারিদের মানববন্ধন

আপডেট সময় ০৯:১৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬