ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা শুরু ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি, আদনান, সাধারণ সম্পাদক, মোঃ রাজিউল হাসান পলাশ ধামরাইয়ে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও ছিনতাই, গ্রেপ্তার ৪ ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, আলোচনা সভা ও ঋণ বিতরণ ধামরাইয়ে মাদক, জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত ​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ধামরাইয়ে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি
নোটিশ :

ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

অগণিত ভক্তের জয়ধ্বনি আর হরি বল ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ঢাকার ধামরাই। আজ অনুষ্ঠিত হয়েছে এশিয়া মহাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম ও ৪০০ বছরের পুরনো ঐতিহাসিক শ্রী শ্রী যশোমাধবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব।

​শুভ রথযাত্রা উপলক্ষে ধামরাইয়ের ঐতিহাসিক এই রথটিকে সাজানো হয়েছে সম্পূর্ণ নতুন ও নান্দনিক রূপে। গত কয়েকদিন ধরে দিনরাত এক করে কাজ করেছেন দক্ষ কারিগররা। তাদের হাতের ছোঁয়ায় আর রং-তুলির আঁচড়ে রথের গায়ে ফুটে উঠেছে বিভিন্ন দেব-দেবীর কারুকার্য।

​এবারের রথযাত্রা উৎসবের মূল আকর্ষণ ও উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি, এমপি।

​এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার গৌরবময় মুহূর্তের সাক্ষী,
​জনাব মোঃ তমিজ উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-২০ (ধামরাই)। ​সুলতানা আহমেদ, মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন, বাংলাদেশ জাতীয় সংসদ)। ​জনাব মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ, মাননীয় জেলা প্রশাসক, ঢাকা। জনাব মোঃ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ধামরাই। মোঃ রিদওয়ান আহমেদ রাফি, সহকারী কমিশনার (ভূমি) ধামরাই । মোঃ নাজমুল হুদা খান অফিসার ইনচার্জ ধামরাই থানা। মোঃ নাজমুল হাসান অভি,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক। মোঃ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা বিএনপি। মোঃ আতিকুর রহমান আতিক, ভারপ্রাপ্ত সভাপতি, ধামরাই পৌর বিএনপি, ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, সাংগঠনিক সম্পাদক ধামরাই পৌর বিএনপি। ​নিরাপত্তা ও উৎসবের আমেজ
​বিকেল গড়াতেই মূল রথ টানার আনুষ্ঠানিকতা শুরু হয়। ধামরাইয়ের কায়েতপাড়া এলাকার যশোমাধব মন্দির থেকে শ্রী শ্রী যশোমাধব অন্যান্য দেব-দেবীকে রথের ওপর অধিষ্ঠান করানোর পর টান দেওয়া হয় বিশাল এই রথের রশি। ঐতিহাসিক এই উৎসবকে কেন্দ্র করে ধামরাইয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনীর সমন্বয়ে পুরো এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা।

​শুধু সনাতন ধর্মাবলম্বীই নন, ধামরাইয়ের এই রথযাত্রা যুগ যুগ ধরে অসাম্প্রদায়িক চেতনার এক মিলনমেলায় পরিণত হয়েছে। মাসব্যাপী শুরু হওয়া এই রথমেলাকে ঘিরে উৎসবের আমেজ এখন পুরো ধামরাই উপজেলা জুড়ে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা শুরু

আপডেট সময় ০৭:২৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬